কৃষকদের চাষাবাদ নিশ্চিত করতে বৃহত্তর চলনবিল জুড়ে কচুরিপানা পরিষ্কারের উদ্যোগ নেয়া হয়েছে।
বুধবার (২২ জুলাই) দুপুরে নাটোরের সিংড়া উপজেলার ইন্দ্রাশন এলাকায় চলনবিলের এক অংশে এই কর্মসূচির উদ্বোধন করেন নাটোর-৩ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম আনু।
এমপি বলেন, ‘‘চলনবিলে কৃষি ও কৃষককে বাঁচাতে হলে পানি নিষ্কাশন ব্যবস্থা স্বাভাবিক রাখা জরুরি। বিলে জমে থাকা কচুরিপানা, কৃষিপণ্য নিয়ে চলাচলসহ বিভিন্ন বাধা সৃষ্টি করে। পরীক্ষামলক স্থানীয়ভাবে তৈরি প্রযুক্তির মাধ্যমে কচুরিপানা পরিষ্কার কার্যক্রম শুরু করা হয়েছে। বিষয়টি ফলপ্রসূ হলে এ বিষয়ে সরকারকে অবগত করে ব্যাপক পরিসরে পুরো চলনবিল কচুরিপানা মুক্ত করার উদ্যোগ নেয়া হবে।’’
এ সময় উপজেলা প্রশাসন, উপজেলা মৎস্য বিভাগ, স্থানীয় কৃষকসহ বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









