দিনাজপুরের চিরিরবন্দরে উপজেলা আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ কমিটির সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ মো. আখতারুজ্জামান মিয়া এমপি।
উপজেলা নির্বাহী অফিসার ফাতেহা তুজ জোহরার সভাপতিত্বে এ সময় সহকারী কমিশনার (ভূমি) শাহানা আফরোজ, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ জোহরা সুলতানা, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো. মোয়াজ্জেম হোসেন সরকার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা হামিদুর রহমান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ফজলে এলাহী, আইডিয়াল রেসি. মডেল স্কুলের পরিচালক মমিনুল ইসলাম মমিন, প্রেস ক্লাবের সভাপতি আকতার হোসেন হামদু, সাধারণ সম্পাদক মোরশেদ উল আলম প্রমুখ বক্তব্য রাখেন।
এ সময় সকল ইউপি চেয়ারম্যান, সরকারি কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, সাংবাদিক, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ উপস্থিত ছিলেন।
এছাড়াও, প্রধান অতিথি উন্নয়ন সহায়তা হিসেবে শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি, বাইসাইকেল, ও সেলাইমেশিন বিতরণ ও দর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীনে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









