কৃষকদের দোরগোড়ায় সহজ শর্তে প্রাতিষ্ঠানিক কৃষিঋণ পৌঁছে দেওয়া ও কৃষি খাতে আধুনিক প্রযুক্তির ব্যবহারকে উৎসাহিত করা এবং ব্যাংকিং সেবার প্রতি কৃষকদের আরও আস্থাশীল করার লক্ষ্যে বাংলাদেশ ব্যাংক সিলেট অফিসের নির্দেশনা ও সার্বিক তত্ত্বাবধানে জগন্নাথপুর উপজেলাস্থ তফসিলি ব্যাংক সমূহের আয়োজনে কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১১ টায় উপজেলা মডেল মসজিদ হল রুমে উপজেলা ভিত্তিক কৃষি ঋণ প্রচারণা ও প্রকাশ্যে কৃষি ঋণ বিতরণ উপলক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মো, ইসলাম উদ্দিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ ব্যাংক সিলেটের অতিরিক্ত পরিচালক মো, জাবেদ আহমদ, বিশেষ অতিথির বক্তব্য রাখেন, জগন্নাথপুর উপজেলা কৃষি অফিসার কাওসার আহমেদ, উপজেলা বিএনপির আহবায়ক আবু হুরায়রা সাদ, উপজেলা মৎস কর্মকর্তা মো, আল-আমীন, প্রাণিসম্পদ কর্মকর্তা ডা, এস এম এমদাদুল হক।
এশিয়া ব্যাংকের জোনাল এক্সিকিউটিভ অফিসার আশিকুর রহমানের স্বঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন ব্যাংক এশিয়ার সিলেট পূর্বাঞ্চলের এফভিপি ও জোনাল হেড নাজমুস সাকিব, কৃষকদের মাঝে বক্তব্য রাখেন জুয়েল মিয়া, প্রমুখ। অতিথিবৃন্দ বিভিন্ন ব্যাংকের পক্ষ থেকে উপস্থিত কৃষকদের হাতে কৃষি ঋণের ডেমো চেক/পে-অর্ডার প্রদান করেন। এসময় জগন্নাথপুর উপজেলার তফসিলি ব্যাংক সমূহের ব্যবস্থাপক ও কর্মকর্তা বৃন্দ সহ উপকার ভোগী কৃষকেরা উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









