কুষ্টিয়ায় পূর্ব নির্ধারিত জুলাই পদযাত্রা স্থগিত করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।
সোমবার (২৭ জুলাই) দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে দেয়া এক বিবৃতিতে এ তথ্য জানানো হয়েছে।
দেশব্যাপী পদযাত্রার অংশ হিসেবে মঙ্গলবার কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বিকাল ৩টা এবং কুমারখালী উপজেলায় সন্ধ্যা ৬টায় পদযাত্রার সময় পূর্বনির্ধারিত ছিল।
এনসিপির ফেসবুক পেজে দেয়া বিবৃতিতে বলা হয়েছে,অনিবার্য কারণে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের অধীন কুষ্টিয়া জেলার ভেড়ামারা ও কুমারখালী-এই দুটি উপজেলায় মঙ্গলবার (২৮ জুলাই) জুলাই পদযাত্রা স্থগিতের সিদ্ধান্ত হয়েছে।
পরদিন বুধবার যথারীতি মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা শহরে বিকাল ৩টায় এবং মানিকগঞ্জ সদরে সন্ধ্যা ৬টায় জুলাই পদযাত্রা অনুষ্ঠিত হবে।
এনসিপির কেন্দ্রীয় সংগঠক (দক্ষিণাঞ্চল) নয়ন আহম্মেদ জানান, অনিবার্য কারণে কেন্দ্রীয় সিদ্ধান্তে কুষ্টিয়ার দুই উপজেলায় পদযাত্রা স্থগিত করা হয়েছে। নতুন সময়সূচি পরবর্তীতে জানানো হবে।
প্রসঙ্গত, জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষ্যে ৩৬ দিনব্যাপী কর্মসূচির অংশ হিসেবে ৬ জুলাই থেকে ‘গণভোট বাস্তবায়ন, কর্মসংস্থান ও সীমান্ত সুরক্ষার দাবিতে জুলাই পদযাত্রা ২০২৬’ আয়োজন করছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









