পাবনার বেড়া উপজেলায় আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা ও সুসংগঠিত রাখার লক্ষ্যে জুলাই মাসের উপজেলা আইনশৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন বেড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রুনাল্ট চাকমা।
সভায় উপস্থিত সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ উপজেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি বজায় রাখা, মাদক নিয়ন্ত্রণ, ইভটিজিং প্রতিরোধ, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে বিস্তারিত আলোচনা করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা রোধে সকলকে সজাগ থেকে একযোগে কাজ করার আহ্বান জানান।
সভায় স্থানীয় জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা ও উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









