সোনালী ব্যাংক পিএলসি, প্রিন্সিপাল অফিসের তত্ত্বাবধানে চাঁপাইনবাবগঞ্জ শাখা এবং নিউ মার্কেট শাখার অংশগ্রহণে নিউ মার্কেট, ক্লাব সুপার মার্কেট, শহীদ সাটু হল মার্কেটে বাংলা ‘কিউআর’ বিষয়ে জনসচেতনতামূলক প্রচারণা ও ক্যাম্পেইন পরিচালনা করা হয়।
রবিবার (২ আগস্ট) বিকেলে ক্যাম্পেইন উদ্বোধন করেন সোনালী ব্যাংক জিএম অফিস রাজশাহীর জেনারেল ম্যানেজার মো. শওকত জামাল।
এ সময় উপস্থিত ছিলেন প্রিন্সিপাল অফিস চাপাইনবাবগঞ্জের ডিজিএম ইনচার্জ মো. মোর্শেদ ইমাম, চাঁপাইনবাবগঞ্জ শাখার শাখা প্রধান এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মো. রাশেদুল ইসলাম, নিউমার্কেট শাখার ম্যানেজার সিনিয়র প্রিন্সিপাল অফিসার মো. আশরাফ আলী, সিনিয়র প্রিন্সিপাল অফিসার এবং বিভিন্ন স্তরের কর্মকর্তাগণ।
জনসচেতনতামূলক প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্তরের ব্যবসায়ীদের বাংলা ‘কিউআর’ ব্যবহার বিষয়ে উদ্বুদ্ধ করা হয়। এবং ব্যবসায়ীদের মাঝে ‘কিউআর কোড’ বিতরণ করা হয়।
এরআগে, দুপুর থেকে দুপুর থেকে এ অঞ্চলের সকল ম্যানেজারদেরকে নিয়ে ব্যবসায়িক পর্যালোচনা করা হয়, ২০২৫ সালে প্রথম দ্বিতীয় এবং তৃতীয় স্থান অধিকারীদের মধ্যে সার্টিফিকেট বিতরণ করা হয়।
ব্যবসায়িক লক্ষ্যমাত্রা অর্জনে নিউমার্কেট শাখার ম্যানেজার মো. আশরাফ আলী দ্বিতীয় স্থান অধিকার করেন। এছাড়াও গোমস্তাপুর শাখা প্রথম স্থান অধিকার করে এবং শিবগঞ্জ শাখা তৃতীয় স্থান অধিকার করেন। এর পূর্বেও একই ধরনের নবাবগঞ্জ সরকারি কলেজে প্রচারণা চালানো হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









