সিরাজগঞ্জের তাড়াশে সমন্ময় প্রতিবন্ধী অধিকার সংস্থার বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (৩ আগস্ট) দুপুরে তাড়াশ উপজেলা অডিটোরিয়াম হলরুমে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান। সভায় সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি লিমা খাতুনের সভাপতিত্বে এ সময় উপস্থিত ছিলেন, তাড়াশ উপজেলা বিএনপির সাবেক সভাপতি স ম আফসার আলী, সাবেক সাধারণ সম্পাদক আমিনুর রহমান টুটুল, উপজেলা কৃষি অফিসার শর্মিষ্ঠা সেন গুপ্তা,উপজেলা মৎস্য কর্মকর্তা নাসির উদ্দিন,উপজেলা সমাজসেবা কর্মকর্তা হাফিজুর রহমান সহ অনেকে।
অনুষ্ঠান শেষে সংগঠনটির ৬০ জন প্রতিবন্ধী সদস্যর মাঝে ফলদ বৃক্ষ বিতরণ করা হয়। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সংগঠনটির সাবেক সভাপতি আব্বাস উদ্দিন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









