ফরিদপুরে জুলাই গণঅভ্যুত্থান দিবসে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেছে প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
বুধবার (৫ জুলাই) সকালে শহরের হাসিবুল হাসান লাবলু সড়কে অবস্থিত জুলাই স্মৃতিস্তম্ভে এ শ্রদ্ধাঞ্জলি প্রদান করা হয়।
জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করা হয়। এরপর শহীদদের রূহের মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।
শ্রদ্ধাঞ্জলি প্রদান করেন ফরিদপুর তিন আসনের সংসদ সদস্য নায়াব ইউসুফ আহমেদ, ফরিদপুর জেলা প্রশাসন, পুলিশ বিভাগ, জেলা পরিষদ, বাংলাদেশ জাতীয়তাবাদী দল, সিভিল সার্জন এর কার্যালয়, বন বিভাগ, জেলা তথ্য অফিস, ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স, ফরিদপুর জেলা কারাগার , নির্বাচন অফিস, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, দুর্নীতি দমন কমিশন, জাতীয় যুব শক্তি, যুব উন্নয়ন অধিদপ্তর, পরিবেশ অধিদপ্তর, আঞ্চলিক পাসপোর্ট অফিস, সরকারি সারদা সুন্দরী মহিলা কলেজ, সরকারি রাজেন্দ্র কলেজ, মৎস্য অধিদপ্তর, শিল্পকলা একাডেমী, জেলা শিক্ষা অফিস, জেলা প্রাথমিক শিক্ষা অফিস, জনস্বাস্থ্য ও প্রকৌশল অধিদপ্তর, বন বিভাগ, প্রাণিসম্পদ বিভাগ, জেলা কর্মসংস্থান অফিস, টিটিসি, বিএডিসিসহ বিভিন্ন প্রতিষ্ঠান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









