ব্রাহ্মণবাড়িয়া শহরের ফ্লাইওভারের দক্ষিণ মাথায় প্রাইভেটকার, মোটরসাইকেল ও অটোরিকশার ত্রিমুখী সংঘর্ষে অন্তত ৬ জন আহত হয়েছেন।
বুধবার (৫ আগস্ট) দুপুরে মোড়াইল এলাকার ফ্লাইওভারে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, প্রাইভেটকারের যাত্রী মীর জসিম উদ্দিন, তার স্ত্রী সালেহা বেগম ও মা কামরুনেছা, মোটরসাইকেল চালক মাইনুল ইসলাম, রিকশাচালক রাসেল এবং অটোরিকশা চালক সুমন মিয়া।
স্থানীয় সূত্রে জানা যায়, শহর থেকে কাউতলীমুখী একটি প্রাইভেটকার অন্য একটি যানবাহনকে ওভারটেক করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল ও অটোরিকশার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে তিনটি যানবাহনের ছয়জন আহত হন।
স্থানীয়রা দ্রুত আহতদের উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে তাদের চিকিৎসা দেওয়া হচ্ছে।
ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত তিনটি যানবাহন জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









