বিদ্যুৎ ও গ্যাস সংকট, ভয়াবহ লোডশেডিং, ভূতুড়ে বিল আদায় এবং নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের লাগামহীন ঊর্ধ্বগতির প্রতিবাদে ১১ দফা দাবিতে ঝালকাঠিতে স্মারকলিপি প্রদান করেছে ১১ দলীয় ঐক্যজোট। বৃহস্পতিবার (৬ আগস্ট) সকাল ১০টায় জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর এই স্মারকলিপি পেশ করেন জোটের নেতৃবৃন্দ।
স্মারকলিপি প্রদানকালে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যক্ষ ফরিদুল হক, সহকারী সেক্রেটারি মাওলানা আব্দুল হাই, সদর উপজেলা আমীর মাওলানা মনিরুজ্জামান তালুকদার এবং পৌর জামায়াতের সহকারী সেক্রেটারি সাইফুল ইসলাম বাবুসহ ১১ দলীয় জোটের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।
স্মারকলিপি হস্তান্তর শেষে নেতৃবৃন্দ বলেন, নিত্যপণ্যের অনিয়ন্ত্রিত দাম এবং বিদ্যুৎ-গ্যাসের চরম সংকটে সাধারণ মানুষের জীবন আজ অতিষ্ঠ। এই পরিস্থিতিতে জনগণের ভোগান্তি লাঘবে দ্রুত ঘোষিত ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়। অন্যথায় আগামীতে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









