রংপুরের বাবুপাড়ায় দুইটি বগি লাইনচ্যুত হয়ে রংপুর-লালমনিরহাট রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
শনিবার (৮ আগস্ট) বেলা ১১টার দিকে এই ঘটনা ঘটে।
রংপুর রেলওয়ের সিনিয়র স্টেশন মাস্টার শশাঙ্ক রায় বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, রংপুরের বাবুপাড়ায় লালমনিরহাটগামী একটি ট্রেনের দুটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে রংপুর-লালমনিরহাট রুটে রেলযোগাযোগ সাময়িকভাবে বন্ধ হয়ে গেছে।
লাইনচ্যুত বগি উদ্ধারে কাজ শুরু হয়েছে জানিয়ে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে বগি দুটি উদ্ধার করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে।
কর্তৃপক্ষ জানিয়েছে, বগি উদ্ধার ও রেললাইন স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ পথে কোনো ট্রেন চলাচল করতে পারবে না।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









