স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান বলেন, ‘‘জাতীয়তাবাদী শক্তি জন্ম দিয়েছেন শহীদ জিয়াউর রহমান, প্রধানমন্ত্রী তারেক রহমান কৃষক কার্ড ও ফ্যামিলি কার্ডের মাধ্যমে দরিদ্রদের সহায়তার করছেন।’’
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বিকালে নরসিংদীর শিবপুর যোশর বাজারে ঐত্যিবাহী নৌকা বাইচ প্রতিযোগিতায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লি উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আব্দুল মঈন খান।
বর্তমান সরকারের উন্নয়নমূলক কাজের কথা তুলে ধরে তিনি বলেন, ‘‘একটি সরকারের জন্য ৮ মাস কোনো দীর্ঘ সময় নয়। এই স্বল্পতম সময়ে তারেক রহমান নির্বাচনি যেসব ওয়াদা করেছিলেন, সেই ওয়াদাগুলো একটি একটি করে পূরণ করেছেন। আপনারা দেখেছেন, পলাশে দীর্ঘ ১৭ বছর জনগণের কল্যাণে যা করা হয়নি, আমরা আজকে মাত্র ৬ মাসের ব্যবধানে তার চেয়ে অনেক বেশি কাজ করতে পেরেছি। এ দেশের দুস্থ-দরিদ্র মানুষ থেকে শুরু করে এ দেশের রাস্তাঘাট, মসজিদ-মাদ্রাসার উন্নয়ন করেছি। কেন করেছি? এটা তারেক রহমানের রাষ্ট্রীয় নীতি। এর ফলশ্রুতিতে আমরা এই কাজগুলো করতে সক্ষম হয়েছি।’’
তিনি আরও বলেন, ‘‘আমরা আজকে তারেক রহমানের নেতৃত্বে সঠিক পথে হাঁটছি। ১৯৯১ সালে বেগম খালেদা জিয়ার নেতৃত্বে জেলার পাঁচটি আসনেই বিএনপি বিজয়ী হয়েছিল এবং বর্তমানে আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে সেই গৌরব পুনরুদ্ধার হয়েছে। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশব্যাপী মেধাবীদের নিয়ে মন্ত্রিসভা গঠন করেছিলেন, যেখানে পলাশের কৃতি সন্তান ড. আব্দুল মোমেন খান স্থান পেয়েছিলেন এবং সর্বোচ্চ ভোটে নির্বাচিত হয়ে নরসিংদীকে গৌরবান্বিত করেছিলেন।’’
এ সময় উদ্ধোধক হিসেবে নৌকা বাইচ শুভ উদ্ধোধন করেন নরসিংদী জেলা বিএনপির সভাপতি খায়রুল কবির খোকন এমপি। বিএনপির কেন্দ্রীয় কমিটির বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সহ-সম্পাদক আশরাফ উদ্দিন বকুল এমপি, নরসিংদী জেলা বিএনপির সাধারন সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এমপি, জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেন।
নরসিংদী জেলা বিএনপির সাধারণ সম্পাদক আলহাজ্ব মনজুর এলাহী এমপির সভাপতিত্বে ও জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি তোফাজ্জল হোসেনের সঞ্চালনায় এ সময় উপস্থিত ছিলেন নরসিংদী জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, নরসিংদী জেলা পরিষদ প্রধান নির্বাহী কর্মকর্তা উপসচিব আব্দুল ওয়াহাব রাশেদ, নরসিংদী এলজিইডি’র নির্বাহী প্রকৌশলী মো. ফুলকাম বাদশা, শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোছা. ফারজানা ইয়াছমিন, রায়পুরা উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদ রানা, নরসিংদী সদর উপজেলা নির্বাহী অফিসার আসমা জাহান সরকার, নরসিংদী জনস্বাস্থ্য বিভাগ নির্বাহী প্রকৌশলী মো. রেজওয়ান হোসেন, নরসিংদী এলজিইডি’র সিনিয়র প্রকৌশলী খন্দকার গোলাম শওকত, জেলা বিএনপির সহ-সভাপতি হারুন অর রশিদ, জেলা বিএনপির সহ-সভাপতি রবিউল ইসলাম রবি, জেলা বিএনপির সহ-সভাপতি গোলাম আকবরসহ দলের জেলা উপজেলার নেতৃবৃন্দ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









