পিরোজপুরের নেছারাবাদে বিভিন্ন স্কুল ও মাদ্রাসায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের দৈহারী’।
সোমবার (১০ আগস্ট) সংগঠনটির উদ্যোগে উপজেলার ৬ নং দৈহারী ইউনিয়নের বড়ইবাড়ি নেছারিয়া আলিম মাদ্রাসা, চিলতলা আমির হোসেন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়সহ ইউনিয়নের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করা হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন ৬ নং দৈহারী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি ও স্বেচ্ছাসেবী সংগঠন ‘আমাদের দৈহারী’ সংগঠনের প্রতিষ্ঠাতা মো. আল মামুন, বড়ইবাড়ি নেছারিয়া আলিম মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল হালিম, আমির হোসেন প্রগতি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক লিয়াকত আলী খান, ১০ নং সারেংকাঠী ইউনিয়ন বিএনপির সদস্য সচিব মাস্টার মোহাম্মদ জাহিদুল ইসলাম, ৬ নং দৈহারী ইউনিয়ন বিএনপির সদস্য আলমগীর হোসেন, সাইদুল ইসলাম, মিজানুর রহমান, ইউনিয়ন শ্রমিক দলের সভাপতি মিজানুর রহমান, সারেংকাঠী ইউনিয়নের যুবনেতা মো. ইউনুস সরদার, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রানা খলিফাসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নিয়ে সাবেক ছাত্রনেতা ও সংগঠনের প্রতিষ্ঠাতা আল মামুন বলেন, “পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য একটি বাসযোগ্য দেশ গড়ে তুলতে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। তারেক রহমানের ঘোষিত কর্মসূচি ও নির্বাচনি ইশতেহারের আলোকে আমরা ‘আমাদের দৈহারী’ স্বেচ্ছাশ্রম সংগঠনের মাধ্যমে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে বৃক্ষরোপণ করছি। আমাদের লক্ষ্য শুধু গাছ লাগানো নয়, এসব গাছের পরিচর্যা ও সংরক্ষণ নিশ্চিত করা।”
তিনি আরও বলেন, “দেশ ও মানুষের কল্যাণে স্বেচ্ছাশ্রমের মাধ্যমে আমাদের এই কার্যক্রম অব্যাহত থাকবে। সমাজের তরুণদের পরিবেশ রক্ষায় এগিয়ে আসার আহ্বান জানাই।”
আয়োজকরা জানান, পরিবেশ রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণ ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা তৈরির লক্ষ্যে এ কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। ভবিষ্যতেও ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ধরনের সামাজিক ও জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করেন তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









