নাশকতা ও বিস্ফোরক মামলায় ঝিনাইদহের মহেশপুর উপজেলা কৃষকলীগের সভাপতি আব্বাস উদ্দিনকে (৫৪) আটক করেছে মহেশপুর থানা পুলিশ।
বুধবার (১২ আগস্ট) দুপুরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের সামনে তাকে আটক করা হয়।
মহেশপুর থানার অফিসার ইনর্চাজ (ওসি) মেহেদী হাসান বলেন, “আটককৃতের বিরুদ্ধে কালীগঞ্জ থানায় বিস্ফোরক নাশকতার মামলা রয়েছে। সে মামলায় তাকে আটক করা হয়।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









