কক্সবাজারের উখিয়ার ১৯ নম্বর ক্যাম্পে পাহাড় ধসে ছৈয়দ আজিম নামে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) দুপুরে এ ঘটনা ঘটে। পরে ক্যাম্প প্রশাসনের সহযোগিতায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। মৃত ছৈয়দ আজিম (৩৬) উখিয়ার ১৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের এ-১৮ ব্লকের বাসিন্দা আজিম উল্লাহর ছেলে।
জানা গেছে, ছৈয়দ আজিম নিজ বসতঘর (শেল্টার) মেরামতের জন্য পার্শ্ববর্তী পাহাড় থেকে মাটি কাটছিলেন। এ সময় হঠাৎ পাহাড়ের একটি অংশ ধসে পড়ে তিনি মাটির নিচে চাপা পড়েন। এতে তিনি গুরুতর আহত হন। পরে অন্যান্য রোহিঙ্গারা তাকে উদ্ধার করে দ্রুত রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন আরটিএম ইন্টারন্যাশনাল হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
উখিয়া থানার ওসি নুর আহমদ বলেন, পাহাড় ধসে এক রোহিঙ্গা যুবকের মৃত্যু হয়েছে। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়। এরপর ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হাস্তন্তর করা হয়েছে।
কাওছার আল হাবীব/এদিন


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









