টাঙ্গাইলের সখীপুরে বিদ্যুৎস্পৃষ্টে শাহ আলম (৫০) নামে এক অটোভ্যান চালকের মৃত্যু হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল ৮টার দিকে উপজেলার কুতুবপুর উত্তর ইছামারী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
শাহআলম ওই এলাকার বুজরুত আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় এলাকাবাসী জানান, শাহ আলম সকালে তার অটোভ্যান চার্জ দেওয়ার সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় সখীপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুরাদ হোসেন বলেন, বিষয় তিনি জেনেছেন। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









