বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পাবনায় বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভাসহ নানা কর্মসূচি পালিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) দুপুরে পাবনা জেলা স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে শহরের লাইব্রেরি বাজার থেকে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ইয়ামিন খানের নেতৃত্বে র্যালিটি আব্দুল হামিদ সড়কসহ শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে স্বাধীনতা চত্বরে গিয়ে শেষ হয়।
র্যালি শেষে স্বাধীনতা চত্বরে জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব কোমল শেখ টিটুর সভাপতিত্বে সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সভায় সদস্য সচিব কোমল শেখ টিটু বলেন, ‘‘স্বেচ্ছাসেবক দল দীর্ঘ ৪৬ বছর ধরে গণতন্ত্র ও মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। দেশের মানুষের ভোটাধিকার, গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠায় স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করে যাবে। দলের যেকোনো সংকট ও আন্দোলনে নেতাকর্মীদের রাজপথে সক্রিয় থাকার আহ্বান জানাই।’’
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, আলোচনা সভা, র্যালি ও দোয়া মাহফিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করা হচ্ছে। কর্মসূচিতে জেলা, উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









