জাতিসংঘের জলবায়ু পরিবর্তনবিষয়ক সম্মেলন কপ৩১ আয়োজনের জন্য তুরস্কের প্রশংসা করেছেন সংস্থাটির মহাসচিব আন্তোনিও গুতেরেস। দেশটির দক্ষিণাঞ্চলীয় শহর আনতালিয়ায় সোমবার শুরু হয়েছে এবারের সম্মেলন। চলবে ২০ নভেম্বর পর্যন্ত।
মঙ্গলবার (১০ নভেম্বর) তুরস্কের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাদোলুকে দেওয়া এক সাক্ষাৎকারে গুতেরেস বলেন, তিনি অনেকগুলো কপ সম্মেলনে অংশ নিয়েছেন। তবে এবারের সম্মেলন আয়োজনের উচ্চমান তাকে সত্যিই মুগ্ধ করেছে।
এদিকে গাজা উপত্যকায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগ বাধাগ্রস্ত করার জন্য ইসরায়েলের সমালোচনা করেছেন জাতিসংঘ মহাসচিব। তিনি বলেন, গাজায় শান্তি পরিকল্পনা বাস্তবায়নে বাধা দিচ্ছে ইসরায়েল। একই সঙ্গে যাদের মানবিক সহায়তা প্রয়োজন, তাদের কাছে কার্যকর সহায়তা পৌঁছানোর পথও বন্ধ করে দিচ্ছে দেশটি।
গুতেরেস আরও বলেন, অধিকৃত পশ্চিম তীরে আরও বেশি ভূমি দখলের স্পষ্ট ইচ্ছা দেখাচ্ছে ইসরায়েল। এর মধ্য দিয়ে বোঝা যাচ্ছে, শেষ পর্যন্ত পুরো অঞ্চলটি নিজেদের সঙ্গে যুক্ত করাই দেশটির লক্ষ্য।

পশ্চিম তীরে ইসরায়েলের ভূমি দখলের এই প্রবণতা এবং গাজায় শান্তি প্রতিষ্ঠার উদ্যোগে বাধা দেওয়ার বিষয়টি আঞ্চলিক স্থিতিশীলতার জন্য উদ্বেগজনক বলেও তার বক্তব্যে ইঙ্গিত পাওয়া যায়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









