গাজীপুরের টঙ্গীতে তুরাগ নদ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় টঙ্গী পশ্চিম থানার বড় দেওড়া এলাকার পরাণ মণ্ডলের টেকসংলগ্ন তুরাগ নদীর তীর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
পুলিশ ও স্থানীয়রা জানান, পরাণ মণ্ডলের টেক এলাকায় তুরাগ নদে একটি মরদেহ ভাসতে দেখে স্থানীয়রা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন। খবর পেয়ে টঙ্গী পশ্চিম থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করে।
পুলিশের প্রাথমিক ধারণা, নিহত যুবকের বয়স আনুমানিক ৩৫ বছর। তাঁর পরনে কালো রঙের প্যান্ট ছিল। শরীরের ওপরের অংশে কোনো পোশাক ছিল না। তবে তাঁর পরিচয় এখনো শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে পুলিশ মরদেহের সুরতহাল প্রতিবেদন তৈরি করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
টঙ্গী পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান বলেন, “মরদেহটির পরিচয় এখনো পাওয়া যায়নি। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হয়েছে।”


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









