মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার আলীনগর চৌমুহনী বণিক কল্যাণ সমিতির ত্রি-বার্ষীক নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়েছে।
শুক্রবার (২১ আগস্ট) সন্ধ্যায় প্রিজাইডিং অফিসার মো. নিয়াজ মোরশেদ রাজু ও সহকারী প্রিজাইডিং অফিসার শিল্পা বেগম ফলাফল ঘোষণা করেন। এর আগে বিকাল ৩টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ৯টি পদে শান্তিপূর্ণ ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়।
নির্বাচনে সভাপতি পদে জমসেদ আহমেদ (আনারস প্রতীক) নিয়ে ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী হামিদ গিয়াস (ছাতা প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৯ ভোট। সহ সভাপতি পদে মো. দুরুদ মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
সাধারণ সম্পাদক পদে সায়েদুর রহমান (ফুটবল প্রতীক) নিয়ে ৫০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী কামরুল ইসলাম (মোটরসাইকেল প্রতীক) নিয়ে পেয়েছেন ৩৭ ভোট।
যুগ্ম সাধারণ সম্পাদক পদে আপন মিয়া (মই প্রতীক) নিয়ে ৪৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী জালাল আহমেদ আবেদ (ঘড়ি প্রতীক) নিয়ে পেয়েছেন ৪২ ভোট।
সাংগঠনিক সম্পাদক পদে মোঃ ওয়াসিম মিয়া বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
কোষাধ্যক্ষ পদে জাকির হোসেন ( হরিণ প্রতীক) নিয়ে ৫১ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী সাইফুল ইসলাম (চেয়ার প্রতীক) পেয়েছেন ৩৮ ভোট।
এছাড়া সদস্য পদে আবুল হোসেন, মামুনুর রশীদ, হাবিবুর রহমান, সেলিম মিয়া ও রমজ মিয়া বিজয়ী হয়েছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









