বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ২ বৈশাখ ১৪৩৩

The Daily Adin Logo
The Daily Adin Logo

কিশোরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

প্রকাশিত: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৫৮ পিএম

আপডেট: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৪:১৭ পিএম

কিশোরগঞ্জে স্বতন্ত্র প্রার্থীর সমর্থককে কুপিয়ে জখম

কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে ভোট দিয়ে বাড়ি ফেরার পথে স্বতন্ত্র (বিএনপি বিদ্রোহী) হাঁস প্রতীকের প্রার্থী শেখ মজিবুর রহমান ইকবালের এক সমর্থককে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে বাজিতপুর উপজেলার হালিমপুর ইউনিয়ন পরিষদের পেছনে এ ঘটনা ঘটে। আহত মো. কাইয়ুম (৬০) হালিমপুর এলাকার মৃত সাহেব আলীর ছেলে।

স্থানীয় সুত্রে জানা যায়, বৃহস্পতিবার সকালে হালিমপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোট দিয়ে বাড়ি ফিরছিলেন হাঁস প্রতীকের সমর্থক মো. কাইয়ুম। এ সময় বিএনপির প্রার্থী সৈয়দ এহসানুল হুদার সমর্থকরা বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে কাইয়ুমের উপর হামলা চালায় এবং কুপিয়ে জখম করে। পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে বাজিতপুরের ভাগলপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে।

বাজিতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম শহীদুল্লাহ বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী পাঠানো হয়েছে। বর্তমানে ওই এলাকায় উত্তেজনা বিরাজ করায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

সাজ্জাদ

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.