লালমনিরহাটের পাটগ্রামে মামার বাড়িতে বেড়াতে নিয়ে গিয়ে ১৩ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছে সৎ বাবার বিরুদ্ধে। এ ঘটনায় কিশোরীর মা খাদিজা বেগম বৃহস্পতিবার দুপুরে পাটগ্রাম থানায় একটি ধর্ষণের মামলা করেন।
বুধবার (২৬ আগস্ট) রাত ১০ টার দিকে উপজেলার জগতবেড় ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ভান্ডারদহ এলাকায় এ ধরনের ঘটনা ঘটে। এ ঘটনার পর থেকে সেলিম ইসলাম পলাতক রয়েছে।
সেলিম ইসলাম (৩৫) ভান্ডারদহ এলাকার মজিবর রহমানের ছেলে।
কিশোরীর মা খাদিজা বেগম জানান, কচুয়ারপাড় তার মামার বাড়িতে নিয়ে গিয়ে খাওয়া শেষ করে মেয়েকে নিয়ে জগতবেড় ইউনিয়নের টংটিংডাঙ্গা হয়ে কাশিরডাঙ্গা নামক এলাকার এক বাঁশঝাড়ে নিয়ে গিয়ে ধর্ষণ করে মাঝপথে ছেড়ে চলে যায় পাষন্ড বাবা সেলিম ইসলাম।
কোন উপায় না পেয়ে কিশোরী জান্নাত (১৩) এক মেম্বারের বাড়িতে গিয়ে আশ্রয় নিয়ে তাদের সহযোগীতায় ৯৯৯ নম্বরে কল করলে, পাটগ্রাম থানা পুলিশ দ্রুত মেয়েটিকে উদ্ধার করে পাটগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়।
বৃহস্প্রতিবার সকালে পুলিশি হেফাজতে কিশোরী জান্নাতকে লালমনিরহাট সদর হাসপাতালে পাঠানো হয়।
পাটগ্রাম থানার অফিসার ইনচার্জ সাইফুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, এ ঘটনায় কিশোরীর মা খাদিজা বাদী হয়ে থানায় একটি মামলা দায়ের করেছেন। অভিযুক্ত সেলিম ইসলামকে আটকে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









