জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ময়মনসিংহের ত্রিশালে শুকতারা সংঘের আয়োজনে নজরুল স্মরণসন্ধ্যা, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) সন্ধ্যায় শুকতারা সংঘের ক্লাব মিলনায়তনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল মাসুদ শিহাবের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন শুকতারা সংঘের সাবেক সভাপতি ইবনে খালিদ, ত্রিশাল প্রেসক্লাবের সভাপতি খোরশিদুল আলম মজিব, শুকতারা সংঘের সাবেক সভাপতি বেলাল উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক আদিলুজ্জামান, সাবেক নাট্য সম্পাদক আব্দুল বারী খোকন ও সাহিত্য সম্পাদক মাহবুব মাস্টার।
বক্তারা জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ৫০তম প্রয়াণ দিবসে কবির স্মৃতির প্রতি বিনম্র শ্রদ্ধা জানান। তারা বলেন, নজরুল বাংলা সাহিত্য ও সংস্কৃতির এক উজ্জ্বল নক্ষত্র।
তার সাহিত্যকর্মে মানবতা, সাম্য, অসাম্প্রদায়িকতা ও অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের চেতনা ফুটে উঠেছে।
বক্তারা আগামী দিনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের মৃত্যুবার্ষিকী জাতীয়ভাবে যথাযোগ্য মর্যাদায় পালনের জোর দাবি জানান।
আলোচনা সভা শেষে নজরুল স্মরণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান পরিচালনা করেন অবিনাশ চন্দ্র দাম ও ওস্তাদ আলোক কুমার পাল।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









