বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরে এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) সকালে টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয় ও টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগের নির্বাহী প্রকৌশলী মো. আলতাফ হোসেন।
আলতাফ হোসেন টরকী বন্দর ভিক্টোরি মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী। ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় দুই বিদ্যালয় থেকে জিপিএ-৫ পাওয়া পাঁচ শিক্ষার্থীকে এ পুরস্কার দেওয়া হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টরকী বন্দর মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. আনোয়ার হোসেন, জ্যেষ্ঠ শিক্ষক সেলিম মৃধা, ফরহাদ হোসেন, মৃণাল কান্তি ও এইচএম রব্বিসহ দুই বিদ্যালয়ের শিক্ষকরা। এ ছাড়া উপস্থিত ছিলেন টরকী বন্দর ব্যবসায়ী সমিতির কোষাধ্যক্ষ অলিউল ইসলাম, সাংবাদিক মোহাম্মদ আলী বাবু এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা।
সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের উদ্যোগ শিক্ষার্থীদের ভালো ফলাফল অর্জনে উৎসাহিত করার পাশাপাশি শিক্ষার প্রতি আগ্রহ ও প্রতিযোগিতামূলক মনোভাব বাড়াতে ভূমিকা রাখবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









