ফরিদপুরের বোয়ালমারী উপজেলা জাতীয়তাবাদী ওলামা দলের ত্রিবার্ষিক সম্মেলনে মুন্সী সিরাজুল ইসলাম সভাপতি ও আব্দুল আজিজ সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন। সম্মেলনে পৌর শাখায় ডা. কামাল হোসেনকে সভাপতি এবং মুরাদুজ্জামানকে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়।
শুক্রবার (২৮ আগস্ট) বিকেলে উপজেলা বিএনপির কার্যালয়ে সম্মেলনে সভাপতিত্ব করেন ফরিদপুর জেলা ওলামা দলের আহ্বায়ক দিলওয়ার হোসেন জিলু। প্রধান অতিথি ছিলেন জাতীয়তাবাদী কৃষক দলের কেন্দ্রীয় সহ-সভাপতি ও ফরিদপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য খন্দকার নাসিরুল ইসলাম।
প্রধান বক্তা ছিলেন উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সিরাজুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে ছিলেন জেলা ওলামা দলের সদস্য সচিব মাওলানা মো. সিরাজুল ইসলাম, পৌর বিএনপির সভাপতি আব্দুল কুদ্দুস শেখ, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক সঞ্জয় কুমার সাহা, সিনিয়র সহ-সভাপতি মো. আকরাম হোসেন মিয়া ও সহ-সভাপতি মো. ইকরাম হোসেন, আলফাডাঙ্গা উপজেলা ওলামা দলের সভাপতি ওসমান গনি, মধুখালী উপজেলা ওলামা দলের সভাপতি রাকিবুল হাসান, মধুখালী পৌর ওলামা দলের সভাপতি মো. ফরিদ হোসেন।
সঞ্চালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি মুন্সী সিরাজুল ইসলাম।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









