ঠাকুরগাঁও জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে হরিপুর থানা পুলিশ ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট ও মাদক বিক্রয়ের ১০ লাখ টাকাসহ ২ জনকে আটক করেছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত ১৬০ সিসি একটি হোন্ডা এক্সব্লেড মোটরসাইকেল জব্দ করা হয়।
প্রেস রিলিজে বলা হয়, পুলিশ সুপারের সার্বিক দিক-নির্দেশনায় হরিপুর থানার ওসির নেতৃত্বে একটি টোকস দল গোপন সংবাদের ভিত্তিতে ৩১ আগস্ট ২০২৬ তারিখ সকাল ১১:৩০ টায় হরিপুর থানাধীন ০৬ নং ভাতুরিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ডস্থ মহেন্দ্রগাঁও গ্রামের বিলগামী নয়াবাস নামক স্থানে অভিযান চালায়।
পুলিশের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি মোটরসাইকেল ফেলে দৌড়ে পালানোর চেষ্টা করলে পুলিশ তাকে ধাওয়া করে আটক করে। আটকৃত হলেন মোঃ নাজির হোসেন (৫), পিতা-মৃত আঃ সামাদ, সাং-রাউতনগর, থানা-রানীশংকৈল।
পরে তার হেফাজত থেকে ১৪৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তার স্ত্রী মোছাঃ নাজমা বেগম (৪৮) এর কাছ থেকে মাদক বিক্রয়লব্ধ নগদ দশ লাখ টাকা উদ্ধার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দীর্ঘদিন ধরে তারা হরিপুর ও আশপাশের এলাকায় ইয়াবা বিক্রি করে আসছিল। তাদের সাথে মাদক ব্যবসায় আরও কয়েকজন জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। মাদকের উৎস ও সংশ্লিষ্টদের শনাক্তে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় হরিপুর থানায় মামলা রুজু করা হয়েছে।
ঠাকুরগাঁও জেলা পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে অভিযান অব্যাহত রেখেছে বলে প্রেস রিলিজে উল্লেখ করা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









