নাটোরের সিংড়ায় কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা ও অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১লা সেপ্টেম্বর) সকাল ১০টায় সিংড়া বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের হলরুমে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ছিলেন সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা ও অত্র প্রতিষ্ঠানের সভাপতি আব্দুল্লাহ্ আল রিফাত।
সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ও বিয়াম ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ (অতিরিক্ত দায়িত্ব) মো. শাহাদত হোসেন এর সভাপতিত্বে বক্তব্য দেন সহকারী কমিশনার (ভূমি) নিশাত আনজুম।

অনুষ্ঠানে চলতি বছরের এসএসসি, জেএসসি ও পিএসসি পরিক্ষায় অংশগ্রহণ করা ৭০ জন কৃতি শিক্ষার্থীকে সংবর্ধনা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি আব্দুল্লাহ্ আল রিফাত।
প্রতিষ্ঠানটির আয়োজনে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়ার পাশাপাশি অভিভাবকদের অংশগ্রহণে শিক্ষার্থীদের শিক্ষা, নৈতিকতা, মেধা ও মানবিক মূল্যবোধ বিকাশে আলোচনা হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









