সিরাজগঞ্জের শাহজাদপুরে ট্রাকচাপায় ব্যাটারিচালিত মিশুক গাড়ির রুহুল আমিন (৫৫) এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় মিশুকে থাকা আরও তিন যাত্রী আহত হয়েছেন।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকালে খুকনী-শাহজাদপুর আঞ্চলিক সড়কের শ্রীফলতলা ব্রিজের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রুহুল আমিন সিরাজগঞ্জের বেলকুচি উপজেলার ধুকুরিয়া বেড়া গ্রামের বাসিন্দা এবং পেশায় ব্যবসায়ী।
বিষয়টি নিশ্চিত করে শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম জানান, সকালে একটি ব্যাটারিচালিত মিশুক গাড়িকে একটি ট্রাক চাপা দিয়ে দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। এতে যাত্রী রুহুল আমিন ঘটনাস্থলেই মারা যান। দুর্ঘটনার পর স্থানীয়রা আহত তিন যাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছেন। এ ঘটনায় ঘাতক ট্রাকটি শনাক্ত ও চালককে আটকের চেষ্টা চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









