রবিবার, ০১ মার্চ ২০২৬, ১৬ ফাল্গুন ১৪৩২

The Daily Adin Logo
The Daily Adin Logo

কক্সবাজারে চার আসনেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

আপডেট: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০১ পিএম

কক্সবাজারে চার আসনেই বিএনপির জয়, কে কত ভোট পেলেন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কক্সবাজার জেলার চারটি সংসদীয় আসনের বেসরকারি পূর্ণাঙ্গ ফলাফল ঘোষণা করেছে জেলা প্রশাসন।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) সকালে জেলা প্রশাসকের কার্যালয়ে রিটার্নিং কর্মকর্তা মো. আ. মান্নান আনুষ্ঠানিকভাবে এ ফল ঘোষণা করেন। চারটি আসনেই জয় হয়েছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) মনোনীত প্রার্থীরা।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, প্রতিটি আসনেই বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামী প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা ছিল।

কক্সবাজার–১ (চকরিয়া–পেকুয়া):
চকরিয়া ও পেকুয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার সংখ্যা ৫ লাখ ৪০ হাজার ৮৯০ জন। পোস্টাল ব্যালটসহ ১৭৮টি কেন্দ্রে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ পেয়েছেন ২ লাখ ২২ হাজার ১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুল্লাহ আল ফারুক পেয়েছেন ১ লাখ ২৯ হাজার ৭২৮ ভোট। ৯২ হাজার ২৯১ ভোটের ব্যবধানে বিজয়ী হন সালাহউদ্দিন আহমদ। এ আসনে ভোটের হার ছিল ৬৭.০৬ শতাংশ।

কক্সবাজার–২ (মহেশখালী–কুতুবদিয়া):
মহেশখালী ও কুতুবদিয়া উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৮৭ হাজার ৮৫১ জন। পোস্টাল ব্যালটসহ ১২৫টি কেন্দ্রে বিএনপির আলমগীর মোহাম্মদ মাহফুজউল্লাহ ফরিদ পেয়েছেন ১ লাখ ২৫ হাজার ৫৪৩ ভোট। জামায়াতের ড. এ এইচএম হামিদুর রহমান আজাদ পেয়েছেন ৯১ হাজার ৮৮৯ ভোট। ২৫ হাজার ৭২৮ ভোটের ব্যবধানে জয়ী হন আলমগীর ফরিদ। ভোটের হার ছিল ৬০ শতাংশ।

কক্সবাজার–৩ (সদর–রামু–ঈদগাঁও):
সদর, রামু ও ঈদগাঁও উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ৪৫ হাজার ৯৬৩ জন। পোস্টাল ব্যালটসহ ১৮৩টি কেন্দ্রে বিএনপির লুৎফুর রহমান কাজল পেয়েছেন ১ লাখ ৮২ হাজার ৯৬ ভোট। তার প্রতিদ্বন্দ্বী শহীদুল আলম বাহাদুর পেয়েছেন ১ লাখ ৬১ হাজার ৮২৭ ভোট। ২০ হাজার ২৬৯ ভোটের ব্যবধানে জয়ী হন লুৎফুর রহমান কাজল। এ আসনে ভোটের হার ছিল ৬৫.৩১ শতাংশ।

কক্সবাজার–৪ (উখিয়া–টেকনাফ):
উখিয়া ও টেকনাফ উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৩ লাখ ৭৫ হাজার ৬৮৮ জন। পোস্টাল ব্যালটসহ ১১৬টি কেন্দ্রে বিএনপির জেলা সভাপতি শাহাজাহান চৌধুরী পেয়েছেন ১ লাখ ২৩ হাজার ৫৮২ ভোট। জামায়াতের নূর আহমদ আনোয়ারী পেয়েছেন ১ লাখ ২২ হাজার ৩৩ ভোট। ১ হাজার ৫৪৯ ভোটের ব্যবধানে জয়ী হন শাহাজাহান চৌধুরী। এ আসনে ভোটের হার ছিল ৬৭.৯৪ শতাংশ।

জেলার চারটি আসনেই বিএনপি প্রার্থীদের বিজয়ে দলীয় নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

তাহজীবুল/কক্সবাজার/অই

Advertisement
এদিনের সব

ভারপ্রাপ্ত সম্পাদক: মো. সাইদুল ইসলাম সাজু
নির্বাহী সম্পাদক: খন্দকার মোজাম্মেল হক

শরীয়তপুর প্রিন্টিং প্রেস ২৮/বি, টয়েনলি সার্কুলার রোড, মতিঝিল-১০০০, ঢাকা থেকে মুদ্রিত

যোগাযোগ করুন

টাওয়ার-এ (২য় তলা), হাউস-১৩, রোড-১৭, বনানী, ঢাকা-১২১৩।

০২-২২৬৬০৩৩৫২

০১৮৯৭-৬৬৪৬৫৬

ইমেইল : dailyadinbd@gmail.com

আমাদের সোশ্যাল মিডিয়া

facebookyoutubetiktok

© স্বত্ব ২০২৬, দৈনিক এদিন

Design & Developed byBongosoft Ltd.