ময়মনসিংহের ত্রিশালে নিরবচ্ছিন্ন গ্যাস সরবরাহের দাবিতে ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করেছেন সিএনজি চালকরা।
বুধবার (২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০টা থেকে বেলা ১১টা পর্যন্ত উপজেলার কাকচর রোডের মাথায় সিএনজি চালকরা এই কর্মসূচি পালন করেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক সিএনজি চালক বলেন, “সিএনজিতে নামমাত্র গ্যাস দেওয়া হচ্ছে। এক-দুই ট্রিপ চালানোর পরই গ্যাস শেষ হয়ে যায়। অথচ একবার গ্যাস নিতে ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয়। এতে আমাদের আয়-রোজগার ব্যাহত হচ্ছে।’’
ত্রিশাল থানার এসআই তালেব বলেন, ‘‘কিছুক্ষণ যান চলাচল বন্ধ ছিল। আমি ও টি.আই সাইফুল ইসলাম মিলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে যান চলাচল স্বাভাবিক করেছি। বর্তমানে সড়ক পুরোপুরি যান চলাচলের জন্য উন্মুক্ত রয়েছে।’’
অবরোধের কারণে অল্প সময়ের জন্য মহাসড়কের ওই অংশে যানজটের সৃষ্টি হলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









