পিরোজপুরের মঠবাড়িয়ায় নানা আয়োজনের মধ্য দিয়ে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব জন্মাষ্টমী পালিত হয়েছে।
শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকালে কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণ থেকে এ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মঠবাড়িয়া শাখার উদ্যোগে একটি র্যালি বের হয়।
বাদ্যযন্ত্র ও বিভিন্ন স্লোগানে মুখরিত র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কেন্দ্রীয় হরিসভা মন্দির প্রাঙ্গণে এসে শেষ হয়। পরে মন্দির প্রাঙ্গণে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় বক্তারা শ্রীকৃষ্ণের জীবনাদর্শ, ধর্মীয় মূল্যবোধ ও মানবকল্যাণের শিক্ষা নিয়ে আলোচনা করেন। একই সঙ্গে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি রতন কর্মকার, মঠবাড়িয়া মন্দির মাঠ-শ্মশান সংস্কার ও উন্নয়ন কমিটির আহ্বায়ক জীবন কৃষ্ণ সাওজাল শিবু, পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক পংকজ সাওজাল, কমিটির সদস্য সচিব সুমন্ত হাওলাদার সুমন, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি কাজল দাস ও সাধারণ সম্পাদক পার্থ রঞ্জন বেপারী।
এ ছাড়া হিন্দু খ্রিষ্টান বৌদ্ধ কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক প্রভাষক রঞ্জন পাইক, সদস্য সচিব দেবাশীষ চৌধুরী, বাদল কৃষ্ণ হালদার টুটুন, প্রতিম রায় সুমনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









