দক্ষ জনবল গড়ে তোলার লক্ষ্যে ঝিনাইদহে 'নিরাপদ অভিবাসন ও দক্ষতা উন্নয়ন' শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত সেমিনারে জেলার বিভিন্ন এলাকা থেকে বিদেশে গমনেচ্ছু তরুণ-যুবকরা অংশগ্রহণ করেছেন।
শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ১১টায় কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) সম্মেলন কক্ষে এ সেমিনারের আয়োজন করা হয়।
কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ঝিনাইদহের অধ্যক্ষ মো. রুস্তম আলীর সভাপতিত্বে অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এমএ মজিদ ও বিশেষ অতিথির বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক মো. সাইফুর রহমান। অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশিষ্টজনেরা। এছাড়াও ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) আয়োজিত সেমিনারে জেলার বিভিন্ন এলাকা থেকে বিদেশে গমনেচ্ছু তরুণ-যুবকেরা বক্তব্য রেখেছেন।
আয়োজিত এ সেমিনারে বক্তারা বলেন, 'কাজের উদ্দেশ্যে বিদেশে গমনেচ্ছু কর্মীদের দক্ষতা অর্জনের কোনো বিকল্প নেই। যেকোনো কাজের ওপরে প্রশিক্ষণ গ্রহণের মাধ্যমে দক্ষতা অর্জন করে বিদেশে গেলে সফলতা আসবেই। দক্ষতার অভাবে আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের অনেকেই বিদেশে গিয়ে কঠোর পরিশ্রম করেও কাঙ্ক্ষিত মজুরি পায় না। কাজেই, দেশের বাইরে কাজের জন্য যেতে হলে হাতে কলমে প্রশিক্ষণ নেয়া জরুরি।'
বক্তারা আরও বলেন, 'প্রবাসী বাংলাদেশিদের রেমিট্যান্সের ওপরে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি নির্ভর এখন অনেকটা করে। যে কারণে, প্রবাসী কর্মীদের নানা কাজের ওপর প্রশিক্ষণ দেয়ার উদ্যোগ বাস্তবায়ন করে চলেছে সরকার।'
এসময় দক্ষ জনশক্তি রপ্তানি ও বৈধ পথে বৈদেশিক মুদ্রা দেশে পাঠানোর ক্ষেত্রে বিদেশে গমনেচ্ছু ও সংশ্লিষ্টদের সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান বক্তারা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









