পানিসম্পদ মন্ত্রী ও বিএনপির যুগ্ম-মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি বলেছেন একটা ধ্বংসস্তুপের মধ্যেই বিএনপি দেশের দায়িত্ব নিয়েছে। তুষের আগুনে বিএনপি জ্বলছে। যদি আমরা পারতাম, তাহলে ঘরে-ঘরে যে লোডশেডিং চলছে। আমরা তা পৌঁছিয়ে দিতে পারতাম। কিন্তু ৬ মাসে তা সম্ভব নয়। দেশে গ্যাস নাই, যেখানে বিদ্যুৎ উৎপাদন করতে হয়। ইচ্ছা করলেও সম্ভব নয় ৬ মাসের মধ্যেই এগুলো নিয়ন্ত্রণ করা। যদি ১২ ফেব্রুয়ারি নির্বাচনের আগে অন্তর্বর্তীকালীন সরকার এ কাজে হাত দিতেন। তাহলে আমাদের জন্য সহজ হতো। ৬ মাসে আমরা পারিনি, আমাদেরকে আরও সময় দিতে হবে। এটা লুকানোর কিছুই নাই। এটাই বাস্তবতা।
শনিবার (০৫ সেপ্টেম্বর) বিকেলে লক্ষ্মীপুর আদর্শ সামাদ উচ্চ বিদ্যালয় মাঠে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠা-বার্ষিকীর র্যালীতে যোগ দিয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
১১ দলীয় জোটের লংমার্চ প্রসঙ্গে পানিসম্পদ মন্ত্রী বলেন, আজকে যারা স্লোগান দিচ্ছেন গ্যাস নাই, বিদ্যুৎ নাই। একথা বলে লংমার্চ করতেছেন এটা কি জায়েজ? আমরা মনে করছি। ৬ মাস পরে কথাবার্তা ও আলোচনার হবে। কিন্তু বিরোধীদল সেইটা চাননি। প্রথম যেদিন আমরা শপথ নিয়েছি, সেদিন তারা উপস্থিত ছিলেন না। প্রথম দিন থেকে ৬ মাস পর্যন্ত প্রতিদিন তারা প্রতিবাদ, আন্দোলন ও হুংকার দিয়ে যাচ্ছেন।
জেলা বিএনপির আয়োজনে বর্ণাঢ্য এ র্যালীতে নেতাকর্মীদের ঢল মানতে দেখা গেছে। এসময় অনান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, জেলা বিএনপির সদস্য সচিব সাহাব উদ্দিন সাবু, যুগ্ম-আহ্বায়ক এডভোকেট হাছিবুর রহমান, সদর উপজেলা পূর্ব (বিএনপির) সভাপতি মাঈন উদ্দিন চৌধুরী রিয়াজ, সাধারণ সম্পাদক শাহ্ মো. এমরান, জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন কবির স্বপন, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, জেলা কৃষকদলের সভাপতি আব্দুল্লাহ আল মামুন,সাধারণ সোহেল, জেলা কৃষকদলের সভাপতি এডভোকেট সাইফুল ইসলাম শাহীন, সাধারণ সম্পাদক আবুল হাসনাত সোহেল , জেলা ছাত্রদলের আহ্বায়ক আবুল বারাকাত সৌরভ, সাধারণ সম্পাদক হাবিবুর রহমান অভিসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের হাজার-হজার নেতাকর্মী।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









