মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার রবিরবাজারে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে বর্ণাঢ্য মোবারক র্যালি অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) দুপুরে পৃথিমপাশা ইউনিয়ন আল ইসলাহ ও তালামীযে ইসলামিয়ার উদ্যোগে রবিরবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে মিলাদ মাহফিল ও দোয়া অনুষ্ঠিত হয়। পরে লাল-সবুজ, জাতীয় ও দলীয় পতাকা নিয়ে একটি বিশাল মোবারক র্যালি বের করা হয়।
র্যালিটি রবিরবাজার থেকে সুলতানপুর ও পৃথিমপাশা গ্রামের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে রবিরবাজারের বিভিন্ন চৌমুহনী হয়ে পুনরায় রবিরবাজার ফাজিল ডিগ্রি মাদ্রাসা প্রাঙ্গণে এসে শেষ হয়। র্যালি শেষে উপস্থিত মুসল্লি ও অংশগ্রহণকারীদের মাঝে শিরনি বিতরণ করা হয়।
মোবারক র্যালিতে উপস্থিত ছিলেন পৃথিমপাশা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নওয়াব আলী বাকর খান, উপজেলা আল ইসলাহর সহ-সভাপতি মাওলানা মখলিছুর রহমান, ইউনিয়ন আল ইসলাহর সভাপতি ফরিদ আহমদ, সাধারণ সম্পাদক তোফায়েল আহমেদ চৌধুরী, সাংগঠনিক সম্পাদক মাওলানা সৈয়দ হাবিবুর নুর, ব্যবসায়ী সামছুল আরেফিন কামাল, সাংবাদিক হাসান আল মাহমুদ রাজু, উপজেলা তালামীযের সহ-সাধারণ সম্পাদক এস এম সাইদুল ইসলাম, ইউনিয়ন তালামীযের সভাপতি তুফায়েল আহমদ, সাধারণ সম্পাদক আব্দুর রহিম, তাজুল ইসলাম তাজসহ মাদ্রাসার শিক্ষক-শিক্ষার্থী, ব্যবসায়ী, এলাকাবাসী ও সংগঠনের নেতৃবৃন্দ।
পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রবিবার সন্ধ্যা থেকে দক্ষিণ রবিরবাজার লাইটেস স্ট্যান্ডে সংগঠনের উদ্যোগে ইসলামিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এতে ইসলামিক গজল পরিবেশন করবেন জনপ্রিয় শিল্পী মুজাহিদুল ইসলাম বুলবুলসহ স্থানীয় ইসলামিক শিল্পীগোষ্ঠীর সদস্যরা।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









