নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে থানা পুলিশের বিশেষ অভিযানে বিভিন্ন মামলা ও অভিযোগে ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের মধ্যে মাদক মামলায় ৪ জন, নিয়মিত মামলায় ৪ জন, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত ২ জন এবং মাদকসেবনের অভিযোগে ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) সোনারগাঁ থানা এলাকায় এ বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
সোনারগাঁ থানা সূত্র জানায়, নারায়ণগঞ্জ জেলার সদ্য যোগদানকৃত পুলিশ সুপার মোহাম্মদ হাবিবুর রহমানের নির্দেশনায় এবং সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক, পিপিএমের নেতৃত্বে পুলিশের একটি দল দিনব্যাপী বিশেষ অভিযান পরিচালনা করে।
অভিযানে মাদক মামলায় গ্রেপ্তার করা হয় রাজা শেখ ওরফে রাজু (২৩), মো. অহিদুল্লাহ (৫০), মো. জনি (১৯) ও আক্তার হোসেন (৪২)কে।
এ ছাড়া নিয়মিত মামলায় মো. ইউসুফ (২৪), মহর আলী (৫৩), নয়ন সরকার (৪৪) ও রাসেল (৩৫)কে এবং গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত নন্দ কিশোর মিথুন ও আওলাদ হোসেন (২৮)কে গ্রেপ্তার করা হয়।
অভিযানে মাদকসেবনের অভিযোগে আরও ৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে। তারা হলেন ছালাম (২৫), সোহাগ ইসলাম (২৪), মো. নাছির (২৯), সোহাগ মোল্লা (৩৪), মো. সাগর (২৪)সহ অন্যরা।
পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।
সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ আব্দুল বারিক জানান, মাদকবিরোধী অভিযান এবং মাদকসেবীদের বিরুদ্ধে সামারি ট্রায়াল কার্যক্রম অব্যাহত থাকবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









