মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান লংলা আধুনিক ডিগ্রি কলেজে অনার্স প্রথম বর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ করে নিতে নবীনবরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে কলেজের হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নজমুল হুসেন সভাপতিত্বে ও প্রভাষক মিনহাজুল আবেদিনের সঞ্চালনায় স্বাগত বক্তব্য রাখেন রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ আতিকুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন কলেজের সহকারী অধ্যাপক নাজমা বানু, মাজহারুল ইসলাম, হেলাল খান, ইন্দ্রজিৎ রায়, জয়ন্ত কুমার দেব, সমাজবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল মালিক, প্রভাষক গোলাপ মিয়া, সুরজিত কুমার দেব, প্রদর্শক সমরেশ দাস, গায়েত্রী চক্রবর্তী, প্রভাষক মাহবুবুর রহমান, সাফায়েত উল্যা, মিঠন চক্রবর্তী, রিজন আহমদ, ফয়ছল আহমদ, উবিল মন্ডল, ইলোরা দাস মুন্নি, রেহানা আক্তার, উর্মি চৌধুরী, সাংবাদিক সৈয়দ আশফাক তানভীর, হাসান আল মাহমুদ রাজু, কলেজের কম্পিউটার অপারেটর তুফায়েল বেগসহ কলেজের শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা।
নবাগত শিক্ষার্থীদের পক্ষ থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন মারজান হোসেন, সানজিদা আক্তার ও আলী হাসান।
বক্তারা নবীন শিক্ষার্থীদের কলেজের নিয়ম-শৃঙ্খলা মেনে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পাশাপাশি নিজেদের মেধা ও প্রতিভা বিকাশে বিভিন্ন সহশিক্ষা কার্যক্রমে অংশগ্রহণের আহ্বান জানান।
আলোচনা সভা শেষে শুরু হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। এতে কলেজের শিক্ষক ও শিক্ষার্থীরা গানসহ বিভিন্ন সাংস্কৃতিক পরিবেশনায় অংশ নেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









