কক্সবাজার শহর ও আশপাশের ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ২৪ ঘণ্টায় পরিচালিত এ অভিযানে ১৬ জন মাদকসেবী, ধর্তব্য অপরাধে তিনজন এবং বিভিন্ন মামলার পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেন কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী।
পুলিশ জানায়, চোর ও ছিনতাইকারীসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারে কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে এ অভিযান চালানো হয়।
গ্রেপ্তার ১৬ মাদকসেবী হলেন—মোহাম্মদ বাদশাহ (৩৯), ওমর ফারুক বাদশাহ (৫০), মোহাম্মদ তাসমিন হোসাইন (২৫), সালা উদ্দিন (৪০), আমজাদ হোসেন (২৭), মোহাম্মদ ইউসুফ (২৮), মোহাম্মদ রাবিন (২০), মোহাম্মাদ শফিক (২২), মাহমুদ রিফাত (২০), আহাম্মদ কবির (২০), ফয়েজ আহাম্মদ (৩২), মো. তারেক (২০), আজাদ বিন আয়াত (২০), মো. খুরশেদ (২৫), গোলামুর করিম (৩৯) ও মোহাম্মদ কাশেম (২২)।
ধর্তব্য অপরাধে গ্রেপ্তার তিনজন হলেন—তামিম ইকবাল (২০), মোহাম্মদ জালাল মিয়া (৪৬) ও হেলাল উদ্দিন (২৭)।
এ ছাড়া পরোয়ানাভুক্ত গ্রেপ্তার ১৩ জন হলেন—মো. নাছির, রহিম উল্লাহ রকি, জাহাঙ্গীর আলম (৩০), মিজানুর রহমান (২৮), নুরুল আবছার (৩৫), নুরুল আজিম (৩৩), নুরুল কাদের (২৭), জয় বন্ধুন দে, মো. বেলাল হোসেন, দিদারুল আলম (৩৬), জাহেদুল ইসলাম নিমাত (২৬), মুহাম্মদ রিপন ও রবিউল করিম (৪৫)।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী জানান, গ্রেপ্তার ব্যক্তিরা কক্সবাজার পৌরসভার বিভিন্ন ওয়ার্ড ছাড়াও পিএমখালী, খুরুশকুল, ঝিলংজা ও চৌফলদণ্ডীসহ বিভিন্ন এলাকার বাসিন্দা। তাদের মধ্যে কয়েকজন কক্সবাজারের বাইরের বাসিন্দা। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









