জাতীয় নাগরিক পার্টিতে (এনসিপি) যোগ দিতে যাওয়া ফারজানা আফরোজ নিজের স্ত্রী নন বলে দাবি করেছেন রাজনৈতিক বিশ্লেষক ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সন্ধ্যায় নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি গণমাধ্যমের ফটোকার্ড শেয়ার করে এ দাবি করেন তিনি।
ওই ফটোকার্ডে লেখা ছিল, ‘‘এনসিপিতে যোগ দিচ্ছেন গোলাম মাওলা রনির স্ত্রী।’’
ফটোকার্ডটি শেয়ার করে রনি লেখেন, ‘‘এই মহিলা আমার স্ত্রী নন। সাতকানিয়া জামায়াত নেতা হারুনের সাবেক স্ত্রী। চট্টগ্রামের বিতর্কিত আওয়ামী লীগ নেতা ঘি বাবুলের ঘনিষ্ঠ বান্ধবী এবং আমেরিকান প্রবাসী ইলিয়াসের আপনজন।’’
এর আগে একাধিক গণমাধ্যমে খবর প্রকাশিত হয়, গোলাম মাওলা রনির স্ত্রী ফারজানা আফরোজ এনসিপিতে যোগ দিচ্ছেন। এসব প্রতিবেদনে এনসিপি নেতাদের বরাত দিয়ে এ তথ্য জানানো হয়েছিল।
তবে প্রকাশিত খবরের দাবি অস্বীকার করে ওই নারী তার স্ত্রী নন বলে জানিয়েছেন গোলাম মাওলা রনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









