নরসিংদীর রায়পুরা সরকারি কলেজের উদ্যোগে কলেজের সাবেক শিক্ষার্থী, ছাত্রদলের সাবেক নেতা ও নরসিংদী-৫ (রায়পুরা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলকে সংবর্ধনা এবং ২০২৬-২৭ শিক্ষাবর্ষের নবীন শিক্ষার্থীদের বরণ উপলক্ষে বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকালে রায়পুরা সরকারি কলেজ মাঠে কলেজের অধ্যক্ষ সন্ধ্যারানী পালের সভাপতিত্বে এবং প্রভাষক ফেরদৌস আরেফা চন্দনার সঞ্চালনায় এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
পবিত্র কোরআন তিলাওয়াত ও গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠানের আনুষ্ঠানিকতা শুরু হয়। পরে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে মূল আয়োজনের সূচনা করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মো. আশরাফ উদ্দিন বকুলকে কলেজ কর্তৃপক্ষ ও শিক্ষার্থীদের পক্ষ থেকে ফুল দিয়ে অভ্যর্থনা জানানো হয়।
উৎসবমুখর পরিবেশে আয়োজিত অনুষ্ঠানে কয়েক শতাধিক শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক, রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সামাজিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়। রায়পুরা সরকারি কলেজের এই বর্ণাঢ্য আয়োজন সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের মধ্যে এক আবেগঘন সেতুবন্ধন তৈরি করেছে।
মো. আশরাফ উদ্দিন বকুল স্মৃতিচারণ করে বলেন, ‘‘রায়পুরা সরকারি কলেজ শুধু একটি শিক্ষাপ্রতিষ্ঠান নয়, এটি আমার জীবনের আবেগ, স্মৃতি ও পথচলার গুরুত্বপূর্ণ অংশ। এই কলেজের শিক্ষার্থী হিসেবে আজকের অবস্থানে আসতে পেরে আমি গর্বিত। শিক্ষাজীবনের স্মৃতি কখনো ভোলার নয়।’’
তিনি বলেন, ‘‘শিক্ষাই জাতির মেরুদণ্ড এবং একটি উন্নত, সমৃদ্ধ ও আধুনিক রাষ্ট্র গঠনের প্রধান হাতিয়ার। প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের শিক্ষাব্যবস্থায় গুণগত পরিবর্তন ও যুগোপযোগী শিক্ষা নিশ্চিত করতে সরকার কাজ করে যাচ্ছে। শিক্ষাক্ষেত্রে বৈপ্লবিক পরিবর্তন আনতে শিক্ষার মানোন্নয়ন,আধুনিক অবকাঠামো, প্রযুক্তিনির্ভর শিক্ষা এবং শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশে কার্যকর উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন।’’
তিনি আরও বলেন, ‘‘রায়পুরা সরকারি কলেজের শিক্ষার পরিবেশ, অবকাঠামোগত উন্নয়ন এবং শিক্ষার্থীদের জন্য প্রয়োজনীয় সুযোগ-সুবিধা বৃদ্ধিতে আমার পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা অব্যাহত থাকবে। এই কলেজের শিক্ষার্থীরা যেন উচ্চশিক্ষা গ্রহণ করে দেশ ও জাতির কল্যাণে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলতে পারে, সে লক্ষ্যে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে।’’
উক্ত অনুষ্ঠানে স্বাগতিক বক্তব্য রাখেন রায়পুরা সরকারী কলেজের অধ্যক্ষ সন্ধ্যারানী পাল। আরোও বক্তব্য রাখেন রায়পুরা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদ রানা, কলেজের প্রফেসর আব্দুল হামিদ, উপজেলা বিএনপির সাবেক সভাপতি মুক্তিযোদ্ধা কমান্ডার ফজলুর রহমান, জেলা বিএনপির উপদেষ্টার হযরত আলী ভূঁইয়া, জেলা বিএনপির সহ অর্থ বিষয়ক সম্পাদক ও রায়পুরা পৌরসভা সাবেক মেয়র আলহাজ্ব আ. কুদ্দুস মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব, রায়পুরা উপজেলা যুবদলের আহ্বায়ক আলফাজ উদ্দিন মিঠু ও সদস্যসচিব নুর আহম্মদ চৌধুরী মানিক, রায়পুরা পৌর বিএনপির সভাপতি ইদ্রিছ আলী মুন্সি।
এসময় উপস্থিত ছিলেন মাইশা পাওয়ারটেক বিডির রিজিওনাল ডিরেক্টর সাবেক মেধাবী ছাত্রদল নেতা শাখায়াত হোসেন ভূঁইয়া, জেলা বিএনপির সহসাংগঠনিক সম্পাদক নাজমুল হক ভূঁইয়া মোহন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফিরোজ আল মামুন, রায়পুরা পৌর বিএনপির সেক্রেটারি সাইফুল ইসলাম পলাশ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ফরিদ উদ্দিন, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আব্দুল বাতেন, উপজেলা ছাত্রদল সাবেক আহ্বায়ক আমজাদ হোসেন ভূঁইয়া আলতাফ, রায়পুরা পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক সাবেক জিএস আবু বক্কর সিদ্দিক, জেলা কৃষক দলের যুগ্ম আহ্বায়ক ময়নুল ইসলাম সরকার, রায়পুরা পৌর সভা যুবদলের আহ্বায়ক সাইফুল আহমেদ সোহেল ও সদস্যসচিব সুমন নেওয়াজ, উপজেলা মহিলা দল সভাপতি আফরিন আসাদ, জেলা যুবদলের সদস্য হাবিবুর রহমান শাহীন মাষ্টার, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক হুমায়ন ভূঁইয়া, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আলকাছ উদ্দিন ভূঁইয়া, জেলা ছাত্রদল সহসভাপতি সৈকত আহমেদ সুমন, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি সিরিজ আল মুজাহিদ, রায়পুরা সরকারী কলেজ শাখা ছাত্রদলের সাবেক সেক্রেটারি আমির হোসেন আমু, উপজেলা তাঁতী দলের সভাপতি হুররজ মোল্লা ও সেক্রেটারি শেখ আলমগীর হোসেন, রায়পুরা পৌর তাঁতী দলের সভাপতি ডা. শহিদুল ইসলাম ও সেক্রেটারি মো. বাদল মিয়া, রায়পুরা পৌরসভা মহিলা দলের সভাপতি আসমা আক্তার, পৌরসভা শ্রমিক দলের সভাপতি হাবিবুল্লাহ ও সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, ছাত্রদল নেতা শামসুর রহমান জয়সহ সকল সহযোগী অঙ্গ-সংগঠনের নেতৃবৃন্দ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









