পাবনার ভাঙ্গুড়ায় মুখে মাস্ক, হাতে টর্চলাইট নিয়ে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ব্যানারে এক ঝটিকা মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দিবাগত রাতে যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী এই মিছিলে অংশ নেন।
তবে মিছিলটি উপজেলার কোন এলাকায় থেকে বের করা হয়েছিল, তা নিশ্চিত হওয়া যায়নি। মিছিল শেষে অংশগ্রহণকারীরা ১ মিনিট ৪ সেকেন্ডের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন।
ভিডিওটিতে দেখা যায়, টর্চের আলো জ্বালিয়ে ও মুখে মাস্ক পরে যুবলীগের ১০-১৫ জন নেতাকর্মী সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে বিভিন্ন স্লোগান দিচ্ছেন। একই সঙ্গে পাবনা জেলা যুবলীগের সভাপতি হিসেবে নাজমুল ইসলাম পিয়াল ও সাধারণ সম্পাদক হিসেবে তায়েজুল ইসলামের নাম ঘোষণা করায় ভিডিওর মাধ্যমে তাদের স্বাগত জানানো হয়।
এ বিষয়ে জানতে চাইলে ভাঙ্গুড়া থানার ওসি মো. সাফিউল আযম দৈনিক এদিনকে জানান, রাতের আঁধারে অনুষ্ঠিত যুবলীগের এমন ঝটিকা মিছিল সম্পর্কে কিছুই জানেন না তিনি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









