বছরের শেষ দিকে ইউনিয়ন পরিষদ নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচন শুরু করতে চায় নির্বাচন কমিশন (ইসি)। তাই বিএনপির দলীয় প্রার্থী নির্বাচনে সিলেটের ওসমানীনগরে সংম্লিষ্ট ইউনিয়ন পরিষদ থেকে প্রার্থীদের জীবন বৃত্তান্ত আহবান করেছে উপজেলা বিএনপি।
সিলেটের ওসমানীনগর উপজেলার বুরুঙ্গা বাজার ও সাদিপুর ইউনিয়নে বিএনপির দলীয় প্রার্থী হতে ১৮ জন নিজেদের জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন । গতকাল বৃহস্পতিবার ও বুধবার বিকালে পৃথক ভাবে উপজেলার বুরুঙ্গা বাজার ইউনিয়নে ৬ ও সাদিপুর ইউনিয়নে ১২ জন মনোনয়ন প্রত্যাশী ইউনিয়ন বিএনপির কর্মীসভায় দলীয় প্রার্থী হতে নিজ নিজ জীবন বৃত্তান্ত পেশ করেছেন ১৮জন নেতাকমী।
জানা গেছে, আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে বুরুঙ্গা বাজার ইউনিয়নে দলীয় ইউপি চেয়ারম্যান পদে জীবনবৃত্তান্ত জমা দেন, ওসমানীনগর উপজেলা বিএনপির সহ-ধর্মবিষয়ক সম্পাদক জামাল খান সামছু, সহ-দপ্তর সম্পাদক হুমায়ূন রশিদ চৌধুরী সফি, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক তাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক রমজান আলী, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য ফরিদ আহমদ এবং বুরুঙ্গা ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক ছাদেক মিয়া। এর আগে বুধবার বিকালে সাদিপুরে হাজী আফতাব উদ্দিনের বাড়িতে আয়োজিত কর্মী সভায় সাদিপুর ইউনিয়ন পরিষদে দলীয় প্রার্থী হতে ১২জন জীবন বৃত্তান্ত পেশ করেন।
তারা হলেন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শাহ মো.এহিয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজকর ফয়েজ, যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাদিপুর ইউনিয়ন বিএনপির আহবায়ক এস.এম মাসুদ আহমদ, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক বখতিয়ার হোসেন, সহ-শ্রম বিষয়ক সম্পাদক ইমরুল চৌধুরী, ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হাজী মো. আব্দুর রব, আহবায়ক সদস্য হাজী মো. আফতাব উদ্দিন, সেচ্ছাসেবক দল নেতা মো.আনুয়ার আলী, প্রবাসী সৈয়দ জাকির আহমদ, প্রবাসী বাবলা আহমদ লেবু মিয়া, প্রবাসী রুহেল আলী।
সাদিপুর ইউনিয়ন বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের কর্মী সভায় দলীয় প্রার্থী দলীয় প্রার্থী হতে জীবন বৃত্তান্ত পেশ করেন তারা। সভা শেষে উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মাহজারুল ইসলাম মানিকও নিজের জীবন বৃত্তান্ত জমা দেন।
ওসমানীনগর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিছবাহ বলেন, সাদিপুর ও কুরুঙ্গা বাজার ইউনিয়নে মোট ১৮ নেতাকর্মী দলীয় মনোনয়ন পেতে জীবন বৃত্তান্ত জমা দিয়েছেন। দলীয় সিদ্ধান্তমতে পরবর্তী পক্রিয়া অনুসরণ করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









