জাতীয় সংসদের স্পিকার ও সাবেক রাষ্ট্রপতি মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম বলেছেন, পানি সম্পদ মন্ত্রী হিসাবে আমিই প্রথম ভোলাকে রক্ষার করার চেষ্টা করেছি।
তিনি আরো বলেন, শহীদ জিয়ার আদর্শে অনুপ্রাণিত হয়ে মানুষ তাকে মনে রেখেছে। লালমোহন থেকে সর্ব প্রথম আমিই সেনাবাহিনীতে যোগদান করেছি, মেজর জিয়াউর রহমান ছিলেন আমার প্রশিক্ষক। আমি কখনোই ধন সম্পদ অর্জনের চেষ্টা করি নাই, এখনতো অনেক এমপিরা হাজার হাজার কোটি টাকা বানায়।
রবিবার (১৩ সেপ্টেম্বর) বিকেল ৪টায় তজুমদ্দিন উপজেলা বিএনপি আয়োজিত উপজেলা পরিষদ মিলনায়তনে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীরবিক্রম।
জনগনের উদ্দ্যেশ্যে স্পিকার আরও বলেন,বাংলাদেশের সুনাম যেনো অক্ষুণ্ণ থাকে সেদিকে সচেষ্ট থাকবেন।
এ সময় স্পিকার জনগনকে রাস্তা-ঘাট সহ নানা উন্নয়নের প্রতিশ্রুতি দিয়ে তজুমদ্দিন উপজেলাকে পৌরসভায় রূপান্তর করার আশ্বাস দেন।
অনুষ্ঠানে তজুমদ্দিন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ওমর আসাদ রিন্টুর সঞ্চালনায় সভাপতিত্ব করেন উপজেলা বিএনপি সভাপতি গোলাম মোস্তফা মিন্টু। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন,তজুমদ্দিন উপজেলা বিএনপি সহ-সভাপতি জাকির হোসেন হাং, হাসান মাকসুদুর রহমান, বিএনপি নেতা আমিরুল ইসলাম বাসেদ, মহিউদ্দিন জুলফিকার, আনোয়ার হোসেন হাং, জাকির হোসেন মনু, মহিলা দল সভাপতি ফরিদা ইয়াছমিন প্রমূখ।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









