রাজশাহীর তানোরে পূর্ববিরোধের জেরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তানোর উপজেলা সাংগঠনিক সম্পাদক পলাশ আলীকে পথরোধ করে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করার অভিযোগ উঠেছে। এ সময় তাকে গলায় দড়ি পেঁচিয়ে হত্যার চেষ্টাও করা হয়েছে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) দুপুরে পলাশ আলীর বাবা মো. আব্দুল লতিফ বাদী হয়ে সাতজনের নাম উল্লেখ করে তানোর থানায় লিখিত অভিযোগ করছেন।
অভিযোগপত্র সূত্রে জানা যায়, শুক্রবার রাত আনুমানিক ৯টার দিকে পলাশ আলী তানোর উপজেলার পাঁচন্দর ইউনিয়নের কৃষ্ণপুর মোড় এলাকার একটি চায়ের দোকান থেকে বাড়ির উদ্দেশে রওনা হন। পথে মুণ্ডুমালা পৌরসভার পাঁচন্দর (উত্তরপাড়া) এলাকায় পৌঁছালে পূর্বপরিকল্পিতভাবে কয়েকজন তার পথরোধ করেন বলে অভিযোগ করা এ সময় অভিযুক্তরা হাসুয়া, লোহার রড, বাঁশের লাঠি, লোহার শাবল ও পাটের দড়িপেঁচিয়ে শ্বাসরোধ করে হত্যার চেষ্টা করেন।একপর্যায়ে তাকে এলোপাথাড়ি মারধরের পাশাপাশি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করা হয়। এতে তিনি মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে গুরুতর জখম হন।
পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় পলাশ আলীকে উদ্ধার করে তানোর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) তানোর উপজেলা সাংগঠনিক সম্পাদক পলাশ আলী বলেন, “পূর্ববিরোধের জেরে পরিকল্পিতভাবে আমার ওপর হামলা চালানো হয়েছে। আমাকে মারধর করে গুরুতর জখম করার পাশাপাশি গলায় দড়ি পেঁচিয়ে হত্যার চেষ্টা করা হয়। আমি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা দাবি করছি।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মাহামুদুল বলেন অভিযোগ পেয়েছি তদন্ত সাপেক্ষে আইনগত ব্যাবস্থা গ্রহন করা হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









