হঠাৎ বুকে ব্যথা অনুভব করায় রাজধানীর কন্টিনেন্টাল হাসপাতালে ভর্তি হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন।
শনিবার (১৪ নভেম্বর) সকালে তাকে হাসপাতালে নেওয়ার পর হৃদ্রোগ বিশেষজ্ঞদের একটি দল তার এনজিওগ্রাম করেছে।
স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তির বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ ও সিনিয়র তথ্য কর্মকর্তা পবন চৌধুরী।
তিনি জানান, শনিবার সকালে হৃদ্যন্ত্রে সমস্যা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রী কন্টিনেন্টাল হাসপাতালে যান। সেখানে চিকিৎসকেরা তার এনজিওগ্রামসহ কয়েকটি পরীক্ষা-নিরীক্ষা করেন। বর্তমানে তিনি হাসপাতালে ভর্তি রয়েছেন এবং চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন। সবকিছু ঠিক থাকলে আগামী পরশু থেকে তিনি অফিস করবেন।
হাসপাতালটির চিকিৎসক ডা. ফজলে রাব্বি বলেন, সকালে বুকে ব্যথা অনুভব করায় স্বাস্থ্যমন্ত্রীকে হাসপাতালে ভর্তি করা হয়। হৃদ্রোগ বিশেষজ্ঞ ডা. মনিরুজ্জামানের নেতৃত্বে তার এনজিওগ্রাম সম্পন্ন হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসাধীন রয়েছেন এবং ভালো আছেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন








