পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার, অপচেষ্টার প্রতিবাদে শনিবার ব্রাহ্মণবাড়িয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশের ঘোষণা দিয়েছে জেলা বিএনপি। দলটির কেন্দ্রীয় কর্মসূচির ধারাবাহিকতায় এ কর্মসূচি পালনের কথা জানানো হয়েছে। বিএনপির কেন্দ্রীয় পর্যায়েও সম্প্রতি এ ধরনের কর্মসূচিতে সাংগঠনিক তৎপরতা বাড়ানো এবং অস্থিতিশীলতার বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানানো হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির দপ্তর সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান চৌধুরী কানন স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির তথ্য জানানো হয়।
জেলা বিএনপির প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, শনিবার বিকেল ৩ টায় জেলা পরিষদ প্রাঙ্গণ থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হবে। জেলা বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে প্রেস ক্লাবের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হবে।
কর্মসূচিতে জেলা বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী ও সমর্থকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে, জেলা বিএনপির সভাপতি, কেন্দ্রীয় বিএনপির অর্থনৈতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া-৩ আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার খালেদ হোসেন মাহবুব শ্যামল এবং জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের প্রশাসক আলহাজ সিরাজুল ইসলাম সিরাজের নেতৃত্বে নেতাকর্মীদের কর্মসূচিতে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









