রাজধানীর গুলশান ও বনানী থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিয়োগ দিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
বুধবার (২৩ সেপ্টেম্বর) এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়। এতে স্বাক্ষর করেন ডিএমপির উপ-পুলিশ কমিশনার (সদর দপ্তর ও প্রশাসন) শাহরিয়ার আলী।
অফিস আদেশ অনুযায়ী, ডিএমপির লাইনওআর পরিদর্শক মো. সালাউদ্দিনকে বনানী থানার নতুন ওসি হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে। একই পদে থাকা লাইনওআর পরিদর্শক আবুজায়েদ মো. নাজমুন নুরকে গুলশান থানার ওসি করা হয়েছে।
এদিকে একই আদেশে বনানী থানার বর্তমান ওসি মো. ফরিদুল ইসলামকে গোয়েন্দা পুলিশ (ডিবি) বিভাগে বদলি করা হয়েছে।
ডিএমপির পক্ষ থেকে জানানো হয়েছে, নতুন ওসি পদায়নের এ অফিস আদেশ অবিলম্বে কার্যকর হবে।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









