গোপালগঞ্জের কোটালীপাড়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাইফ-উল-আরেফীনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন কোটালীপাড়া অটোরিকশা ও মাহিন্দ্রা পরিবহন মালিক সমবায় সমিতি লিমিটেডের নেতৃবৃন্দ।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়।
সাক্ষাৎকালে সমিতির বিভিন্ন বিষয় নিয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে আলোচনা করেন নেতৃবৃন্দ। এ সময় সমিতির প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক মোক্তার হোসেনসহ চারটি রোডের লাইন সেক্রেটারি ও কমিটির অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
এ সময় পশ্চিমপাড়-টু-পিড়ারবাড়ি মাহিন্দ্র লাইনের সেক্রেটারি ফায়েকউজ্জামান, পশ্চিমপাড়া-টু-পয়সারহাট লাইনের সেক্রেটারি অহিদুল ইসলাম নিজামি, পশ্চিমপাড়া-টু-কান্দি লাইনের সেক্রেটারি কবির হোসেন নিজামি এবং পশ্চিমপাড়া-টু-শুয়াগ্রাম লাইনের সেক্রেটারি জসিম শেখ। এ ছাড়া চারটি রোডের কমিটির অন্যান্য নেতৃবৃন্দও উপস্থিত ছিলেন।
সাক্ষাৎকালে ইউএনও সাইফ-উল-আরেফীন পরিবহন খাতে শৃঙ্খলা বজায় রাখা এবং যাত্রীসেবার মানোন্নয়নে সংশ্লিষ্টদের দায়িত্বশীল ভূমিকা পালনের ওপর গুরুত্বারোপ করেন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









