দেশের সব সরকারি কলেজের চলমান ক্লাস রুটিন চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানায় এসব রুটিন পাঠাতে হবে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) মাউশির পক্ষ থেকে জারি করা এক নোটিশে এ নির্দেশনা দেওয়া হয়েছে।
নোটিশে বলা হয়, মাউশির আওতাধীন সব সরকারি কলেজের অধ্যক্ষকে নিজ নিজ প্রতিষ্ঠানের বর্তমান ক্লাস রুটিন পিডিএফ ও ওয়ার্ড—দুই ফরম্যাটে প্রস্তুত করতে হবে। রুটিন তৈরির সময় বাংলা লেখার ক্ষেত্রে ইউনিকোড এবং ইংরেজি লেখার জন্য ‘টাইমস নিউ রোমান’ ফন্ট ব্যবহার করতে হবে।
প্রস্তুত করা রুটিন আগামী ২৮ সেপ্টেম্বরের মধ্যে মাউশির নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। নোটিশে বিষয়টিকে ‘অতীব জরুরি’ হিসেবে উল্লেখ করা হয়েছে।
নির্ধারিত সময়ের মধ্যে সব সরকারি কলেজের ক্লাস রুটিন পাঠানো নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ারও নির্দেশ দিয়েছে মাউশি।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









