গোপালগঞ্জে পৃথক সড়ক দূর্ঘটনায় তিনজন নিহত হয়েছে। এতে আহত হয়েছেন আরও ২০ জন।
বুধবার (২৩ সেপ্টেম্বর) দুপুরে ঢাকা-খুলনা মহাসড়কের কাশিয়ানী উপজেলার শিবগাতী এলাকা ও সকালে একই মহাসড়কের মুকসুদপুর উপজেলার গেড়াখোলা ব্রীজ এলাকায় এসব দূর্ঘটনা ঘটে।
নিহত তিনজনের মধ্যে দুই জনের নাম পরিচয় পাওয়া গেছে। তারা হলেন-মাদারীপুর জেলার কালকিনী উপজেলার মাইজপাড়া গ্রামের শরিফুল ইসলাম জাহিদ (৪৮) ও মুকুসদপুর উপজেলার সালিনাবক্সা গ্রামের হাসেম বিশ্বাসের ছেলে আকরাম বিশ্বাস (৪০)। অপরজনের নাম পরিচয় পাওয়া যায়নি।
ভাঙ্গা হাইওয়ে পুলিশের ওসি মো: হেলাল উদ্দিন জানান, ঢাকা থেকে ছেড়ে আসা খুলনাগামী দোলা পরিবহনের একটি যাত্রীবাহী বাস কাশিয়ানী উপজেলা শিবগাতি এলাকায় পৌঁছালে বিপরিত দিক থেকে আসা একটি প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে প্রাইভেট কারটি দুমড়ে মুচড়ে যায় ও বাসটি মহাসড়কের খাদে পড়ে যায়। ফলে ঘটনাস্থলেই প্রাইভেটকারের দুইজন নিহত ও বেশ কয়েকজন আহত হন।
ঘটনার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে। মারাত্মক আহত তিনজনকে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও একজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।
মুকসুদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, খুলনা থেকে ছেড়ে আসা ঢাকাগামী ওয়েকাম পরিবহনের একটি যাত্রীবাহী বাস গেড়াখোলা ব্রীজ এলাকায় পৌঁছালে গোপালগঞ্জগামী একটি কন্টেনার গাড়ীর সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। দুই গাড়ীর মাঝখানে চাপা পড়ে পথচারী আকরাম বিশ্বাস গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে মুকসুদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার সময় পথিমধ্যে তিনি মরা যান।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









