পাবনার অন্যতম বেসরকারি সংস্থা বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির উদ্যোগে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার ও ভুমিহীনদের আবাসন বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) মাজপাড়া ইউনিয়ন পরিষদ হল রুমে একদিনের কর্মশালা অনুষ্ঠিত হয়।
কর্মশালায় সভাপতিত্ব করেন অবসরপ্রাপ্ত শিক্ষক আব্দুল কাদের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাজপাড়া ইউনিয়ন চেয়ারম্যান ফারুক আহমেদ খান।
কর্মশালায় বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতি ও হিউম্যান রাইটস’র পাবনা জেলা প্রতিনিধি কামাল আহমেদ সিদ্দিকী কর্মশালার লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত তুলে ধরেন। অনুষ্ঠানে অন্যান্যদের মাঝে ক্ষুদ্র নৃগোষ্ঠীদের অধিকার এবং ভূমিহীনদের দুর্দশা ও করণীয় নিয়ে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাবেক প্রধান শিক্ষকের রইচ উদ্দি, ইউপি সচিব আমিনুল ইসলাম, এনজিও প্রতিনিধি আরিফ আহমেদ সিদ্দিকি, মাজপাড়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি রুহুল আমিন সরদার, বিএনপি নেতা শহিদুল ইসলাম,যুবদল নেতা আব্দুল মমিন, আদিবাসী নেতা অর্পণ বানিয়াত, ইউপি সদস্য আবদুল্লাহ আল মামুন প্রমুখ। এছাড়া কর্মশালায় মাজপাড়া ইউপি সদস্যবৃন্দ, স্থানীয় গণ্যমান্য এবং আদিবাসী সম্প্রদায়ের পুরুষ ও নারীরা উপস্থিত ছিলেন ।
সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন বাঁচতে চাই সমাজ উন্নয়ন সমিতির আটঘরিয়া উপজেলা প্রতিনিধি রাবেয়া খাতুন।


সর্বশেষ খবর পেতে দৈনিক এদিন এর গুগল নিউজ চ্যানেল ফলো করুন









